ইলেক্ট্রোরাল ম্যাপ বদলের চক্রান্ত! বিলকে দেশবিরোধী বলে তোপ রাহুলের

ইলেক্ট্রোরাল ম্যাপ বদলের চক্রান্ত! বিলকে দেশবিরোধী বলে তোপ রাহুলের

মহিলা সংরক্ষণ বিল ও ডিলিমিটেশন বিলকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভায় এই বিল নিয়ে আলোচনার সময় তিনি অভিযোগ করেন, বর্তমান প্রস্তাবটি কোনোভাবেই নারী ক্ষমতায়ন বিল নয় এবং ২০২৩ সালে পাস হওয়া নারী সংরক্ষণ বিলটিই ছিল প্রকৃত আইন। রাহুল গান্ধীর দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভারতের নির্বাচনী মানচিত্র বা ইলেক্টোরাল ম্যাপ বদলে দেওয়া, যা আগে থেকেই স্থগিত রাখা হয়েছিল।

সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে তিনি দাবি করেন, কোনোভাবেই এই বিল পাস করতে দেওয়া হবে না। বিরোধী দলের সাংসদদের আশ্বস্ত করে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, এই বিলের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই চালাবেন এবং এটি পাস হওয়া থেকে বিরত রাখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *