সাড়ে আট লক্ষ কোটি টাকা ফেরত দিন, আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠল তেহরান!

সাড়ে আট লক্ষ কোটি টাকা ফেরত দিন, আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠল তেহরান!

আমেরিকা ও ইরানের মধ্যে আসন্ন দ্বিতীয় দফার শান্তি বৈঠককে কেন্দ্র করে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। আলোচনার প্রাক্কালেই তেহরান তাদের পুরনো দাবি পুনর্ব্যক্ত করে জানিয়েছে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন ব্যাংকে ইরানের বিপুল পরিমাণ অর্থ স্থবির হয়ে আছে। ইরানের দাবি অনুযায়ী, চীন, ভারত, ইরাক ও জাপানসহ বিভিন্ন দেশে আটকে থাকা এই সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার বা প্রায় সাড়ে আট লক্ষ কোটি টাকার বেশি।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানিয়েছেন, আলোচনা সফল করার পূর্বশর্ত হিসেবে বিদেশের ব্যাংকে আটকে থাকা এই অর্থ ছাড় করতে হবে। দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধের ফলে ইরানে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে এবং রিয়ালের দরপতন ঘটেছে। বিশ্লেষকদের মতে, এই বকেয়া অর্থ উদ্ধার করতে না পারলে ইরানের পক্ষে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। একদিকে আমেরিকার কঠোর অবস্থান এবং অন্যদিকে ইরানের অর্থনৈতিক সংকট—এই দুইয়ের টানাপোড়েনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *