৮০০০ লিটার গঙ্গাজল নিয়ে লন্ডনে পাড়ি! সিনেমার গল্পকেও হার মানাবে ভারতীয় রাজার এই যাত্রা
April 17, 2026

জয়পুরের সিটি প্যালেসে প্রদর্শনীর জন্য রাখা দুটি বিশাল রূপোর পাত্র বিশ্বের বৃহত্তম হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতা এবং প্রায় ১৫ ফুট পরিধি বিশিষ্ট প্রতিটি পাত্র তৈরিতে তিন বছরেরও বেশি সময় ব্যয় হয়েছে।
প্রায় ১৪ হাজার রূপোর মুদ্রা গলিয়ে তৈরি প্রতিটি পাত্রের ওজন প্রায় ৩৪৫ কেজি এবং এগুলোর জল ধারণক্ষমতা ৪,২০০ লিটার। বর্তমানে এই বিশালাকার পাত্র দুটি সিটি প্যালেসে আগত পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
