জগন্নাথ ধাম বিতর্ক অতীত, মমতাই ফের মুখ্যমন্ত্রী! সেবায়েতের নতুন পূর্বাভাসে তোলপাড়

জগন্নাথ ধাম বিতর্ক অতীত, মমতাই ফের মুখ্যমন্ত্রী! সেবায়েতের নতুন পূর্বাভাসে তোলপাড়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর শ্রী জগন্নাথ মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ রয়েছে বলে দাবি করেছেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত ও দ্বৈতাপতি নিযোগের সভাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন দক্ষ নেতা হিসেবে উল্লেখ করে তিনি জানান, সাধারণ মানুষের কল্যাণে সারাবছর কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনি আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ২২১টিরও বেশি আসন পাওয়ার সম্ভাবনা দেখছেন। তাঁর এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ এবং সেখানে ‘জগন্নাথ ধাম’ শব্দটির ব্যবহার নিয়ে ওড়িশা সরকারের আপত্তির মুখেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন রামকৃষ্ণ দাস মহাপাত্র। ওড়িশার মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী বিষয়টিকে ভক্তদের অনুভূতির পরিপন্থী দাবি করলেও, পুরীর এই প্রভাবশালী সেবায়েত মুখ্যমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে, বিজেপির তোষণের রাজনীতির অভিযোগের আবহে রামকৃষ্ণ দাস মহাপাত্রের এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে রাজনৈতিকভাবে নতুন মাত্রা প্রদান করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *