ভোটের মুখে স্কুটির সিটে টাকার পাহাড়, শোরগোল রাজ্যজুড়ে!
April 18, 2026
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যে হুগলির চণ্ডীতলা থেকে সাড়ে ৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীতলা থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশকর্মীরা এক ব্যক্তির স্কুটি থামিয়ে তল্লাশি চালান। সে সময় স্কুটির সিটের নিচ থেকে বিপুল পরিমাণ টাকার বান্ডিল উদ্ধার হয়।
এই ঘটনায় কার্তিক দাস নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এর ফলে সমস্ত অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীতলা থানা। নির্বাচনকে কেন্দ্র করে জেলার সমস্ত এলাকায় পুলিশি নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।
