ভোটের বাদ্যে জমজমাট প্রচার, ব্যান্ড-তাসা পার্টির পোয়াবারো!

ভোটের বাদ্যে জমজমাট প্রচার, ব্যান্ড-তাসা পার্টির পোয়াবারো!

নির্বাচনী প্রচারের মরশুমে কর্মব্যস্ত ব্যান্ড ও তাসা শিল্পীরা

চৈত্র মাসের মলমাসে সাধারণত সামাজিক অনুষ্ঠান না থাকায় ব্যান্ডপার্টি ও তাসা দলের সদস্যরা কর্মহীন থাকেন, তবে এবারের বিধানসভা নির্বাচন চিত্রটি সম্পূর্ণ বদলে দিয়েছে। রাজনৈতিক দলের মিছিলে, মিটিং ও জনসংযোগ কর্মসূচিতে ঢাক, ঢোল ও ব্যান্ডপার্টির ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় এই শিল্পীরা আয়ের নতুন পথ খুঁজে পেয়েছেন। শাসক ও বিরোধী—প্রায় সব রাজনৈতিক শিবিরই তাদের প্রচারের প্রসারে এই বাদ্যযন্ত্রগুলোকে গুরুত্ব দিচ্ছে।

ব্যান্ড মালিকদের দাবি, সারা বছরের তুলনায় এই সময়ে বাজনার চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নির্বাচন উপলক্ষ্যে প্রচারের মিছিলে বাজনার চাহিদা বাড়ায় অনেক শিল্পীকে দিনে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হচ্ছে। গত কয়েক বছরের লোকসভা বা পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবার কাজের চাপ অনেকটাই বেশি বলে জানিয়েছেন শিল্পীরা। উৎসবের আমেজ না থাকলেও ভোটের প্রচারের সৌজন্যে চৈত্র সংক্রান্তির এই মন্দার বাজারে ব্যান্ডকর্মীদের ঘরে আয়ের সুযোগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *