ভোটের আগে ট্রাইবুনালের ছাড়পত্র কি বাধ্যতামূলক? সুপ্রিম কোর্টের বড় ঘোষণা!

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় ভোটাধিকার নিয়ে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ অনুচ্ছেদে প্রাপ্ত বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শীর্ষ আদালত জানিয়েছে, ট্রাইব্যুনালে বিচারাধীন যেসব ভোটার ভোটের দুই দিন আগে পর্যন্ত ছাড়পত্র পাবেন, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আদালত নির্বাচন কমিশনকে এই বিশেষ ভোটারদের জন্য পৃথক তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২১ ও ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে যেসব মামলার নিষ্পত্তি হবে, সেই তালিকাভুক্ত নাগরিকরা ভোটদানের যোগ্য বলে বিবেচিত হবেন। নির্বাচন কমিশন ভোটার তালিকা ফ্রিজ (Freeze) করে দেওয়ায় যে আইনি জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে তা অনেকাংশেই দূর হলো। এখন কমিশনকে দ্রুত নতুন এই তালিকা কার্যকর করে ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করার কাজ করতে হবে।
