বাংলার সর্বনাশ করেছে বিরোধীরা, জলপাইগুড়িতে গর্জে উঠলেন যোগী!

বাংলার সর্বনাশ করেছে বিরোধীরা, জলপাইগুড়িতে গর্জে উঠলেন যোগী!

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়িতে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস, বামপন্থী ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি অভিযোগ করেন, বামেদের দীর্ঘ শাসনকাল এবং বর্তমান তৃণমূল সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণে একসময়ের সমৃদ্ধ বাংলা আজ গভীর অর্থনৈতিক সংকট এবং পরিচিতি সংকটের মুখে পড়েছে। তার দাবি, ভারতের ‘গ্রোথ ইঞ্জিন’ হিসেবে পরিচিত এই রাজ্য আজ ভুল নীতি ও প্রশাসনিক ব্যর্থতার জেরে উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়েছে।

নারী সংরক্ষণ বিল নিয়ে রাজ্য ও কেন্দ্রের বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও সরব হয়েছেন যোগী আদিত্যনাথ। তার অভিযোগ, তৃণমূল, কংগ্রেস এবং বামপন্থীরা একজোট হয়ে সংসদে নারী সংরক্ষণ বিল পাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে, যা দেশের নারীশক্তিকে আসাম্মান করার শামিল। বিজেপি আসন্ন নির্বাচনে রাজ্যের বর্তমান প্রশাসনিক অবস্থা এবং নারী সংরক্ষণ বিলের মতো বিষয়গুলোকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতে, বিরোধী দলগুলোর এই নেতিবাচক অবস্থানের কারণেই বাংলা আজ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *