বিনা মূল্যে ১০০ অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতা মেডিক্যাল, এবার আসছে রোবট!

বিনা মূল্যে ১০০ অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতা মেডিক্যাল, এবার আসছে রোবট!

কলকাতা মেডিক্যাল কলেজের সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগে গত ১৮০ দিনে মাথা ও গলার প্রায় ১০০টি জটিল অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হয়েছে। প্রান্তিক মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার এই সাফল্য নিয়ে শনিবার হাসপাতালের ইএনটি বিভাগের উদ্যোগে একটি বিশেষ ক্লিনিক্যাল বৈঠকে বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়। এই বিভাগে বর্তমানে এন্ডোস্কপিক, ল্যাপারোস্কপিক, লেজার এবং হারমোনিক স্ক্যালপেলের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা অস্ত্রোপচারের ঝুঁকি কমিয়ে সাফল্যে সহায়তা করছে।

সরকারি এই হাসপাতালে চিকিৎসার মানকে বিশ্বপর্যায়ে নিয়ে যেতে এবার রোবটিক সার্জারি ব্যবস্থা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে মাথা ও গলার অত্যন্ত সূক্ষ্ম অস্ত্রোপচার আরও নিখুঁতভাবে করা সম্ভব হবে বলে চিকিৎসকেরা আশা করছেন। এছাড়া, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে হাসপাতালের এই বিশেষ অধিবেশনে প্রখ্যাত ইএনটি সার্জন ডা. প্রমথেশ এস পাই উপস্থিত থেকে জুনিয়র ও অভিজ্ঞ চিকিৎসকদের হাতেকলমে প্রশিক্ষণ দিয়েছেন। সম্মেলনে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপার ছাড়াও টাটা মেডিক্যাল সেন্টার এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *