ভারতের আকাশ দখলে ১০০টি সু-৫৭ যুদ্ধবিমান কি আসছে?

ভারতের আকাশ দখলে ১০০টি সু-৫৭ যুদ্ধবিমান কি আসছে?

ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া ভারতকে ১০০টি পঞ্চম প্রজন্মের ‘সু-৫৭’ (Su-57) স্টিলথ ফাইটার জেট যৌথভাবে তৈরির প্রস্তাব দিয়েছে। এর অংশ হিসেবে রাশিয়া ভারতকে পূর্ণাঙ্গ প্রযুক্তি হস্তান্তরেরও প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিমানগুলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) নাসিক কারখানায় উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। রাশিয়ার একটি কারিগরি দল ইতিমধ্যে নাসিক পরিদর্শন করেছে এবং জানিয়েছে যে, বিদ্যমান পরিকাঠামোর ৫০ শতাংশ ব্যবহার করেই এই উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব। প্রস্তাব অনুযায়ী, শুরুতে সেমি-নকড ডাউন কিটের মাধ্যমে কাজ শুরু হলেও পর্যায়ক্রমে তা দেশীয়করণের রোডম্যাপও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এই প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে ভারতকে কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে স্কোয়াড্রনের ঘাটতি মেটাতে রাশিয়ার এই প্রস্তাব আকর্ষণীয় মনে হলেও, ভারতের নিজস্ব ‘তেজাস’ এবং পঞ্চম প্রজন্মের ‘এএমসিএ’ (AMCA) প্রকল্পগুলো এতে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপুল আর্থিক বিনিয়োগ এবং প্রযুক্তিগত নির্ভরতার কারণে এই প্রকল্পের বাস্তবায়ন ভারতের দেশীয় যুদ্ধবিমান নির্মাণ প্রকল্পের গতি কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার এই প্রস্তাব কার্যকর হলে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *