নীতীশপুত্রের জেড ক্যাটাগরি নিরাপত্তা ঘিরে উত্তাল বিহারের রাজনীতি!

নীতীশপুত্রের জেড ক্যাটাগরি নিরাপত্তা ঘিরে উত্তাল বিহারের রাজনীতি!

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে ‘জেড’ (Z) ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। গত শনিবার এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কোনো রাজনৈতিক পদে না থেকেও শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পুত্র হওয়ার কারণে নিশান্তকে এই উচ্চস্তরের নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো।

এই সিদ্ধান্তের সমালোচনা করে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) একে ‘জনগণের অর্থের অপচয়’ বলে অভিহিত করেছে। আরজেডি মুখপাত্র শক্তি সিং যাদব অভিযোগ করেন, কোটি মানুষের সমর্থন থাকার পরেও বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে ‘জেড প্লাস’ নিরাপত্তা দেওয়া হয়নি, অথচ নীতীশ কুমারের ছেলেকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছে কংগ্রেস। দলটির মুখপাত্র ড. স্নেহাশিষ বর্ধনের অভিযোগ, বিজেপির নির্দেশে এই নিরাপত্তার আড়ালে আসলে নিশান্ত কুমারের গতিবিধির ওপর নজরদারি চালানোর পরিকল্পনা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *