বাঁকুড়ায় বুলডোজার নিয়ে হুঙ্কার যোগীর, এবার খেলা শেষ আর উন্নয়ন শুরু!

বাঁকুড়ায় বুলডোজার নিয়ে হুঙ্কার যোগীর, এবার খেলা শেষ আর উন্নয়ন শুরু!

বাঁকুড়ায় বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার সমর্থনে শনিবার এক মেগা রোড শো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাঁকুড়া শহরের লালবাজার মোড় থেকে মাচানতলা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে তীব্র গরম উপেক্ষা করে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। হুডখোলা গাড়িতে প্রচারে অংশ নেওয়া যোগী আদিত্যনাথের সঙ্গী হিসেবে ছিল একটি সুসজ্জিত ‘বুলডোজার’, যা উপস্থিত জনতার নজর কাড়ে।

নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা হিসেবে যোগী আদিত্যনাথ এ রাজ্যে তৃণমূলের ‘খেলা শেষ’ হওয়ার বার্তা দেন। ৪ মে ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ভবিষ্যৎবাণী করে তিনি তৃণমূলের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া কোচবিহারের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে তিনি রাজ্যে কারখানা বন্ধ, বেকারত্ব বৃদ্ধি, অনুপ্রবেশ এবং নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। উত্তরপ্রদেশের রামমন্দির নির্মাণের উদাহরণ টেনে তিনি রাজ্যেও উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *