পুলিশি পিটুনি না জিনের কারসাজি, যুবকের অদ্ভুত দাবিতে স্তম্ভিত প্রশাসন!

পুলিশি পিটুনি না জিনের কারসাজি, যুবকের অদ্ভুত দাবিতে স্তম্ভিত প্রশাসন!

উত্তরপ্রদেশের বিহার থানা চত্বরে এক যুবককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৩ এপ্রিল ভাইরাল হওয়া ওই ভিডিওতে অসংলগ্ন আচরণ করা এক যুবককে জিজ্ঞাসাবাদকালে পুলিশ মারধর করছে বলে অভিযোগ ওঠে। তবে তদন্ত চলাকালীন যুবকটি সার্কেল অফিসার মধুপনাথ মিশ্রের কাছে দাবি করেছে যে, পুলিশ নয়, বরং কোনো এক ‘জিনের’ হাতে সে প্রহৃত হয়েছে। এই অদ্ভুত দাবিতে তদন্তকারীরা হতভম্ব হয়ে পড়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহুল সিং জানান, গত ২০ ফেব্রুয়ারি শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় দুর্গাগঞ্জের ওই যুবককে আটক করা হয়েছিল এবং ধারণা করা হচ্ছে সেই সময়েরই কোনো ভিডিও এটি। পুরো ঘটনার সত্যতা যাচাই করতে এবং ভিডিওটি এডিট করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে পুলিশকর্মী, ভুক্তভোগী ও তার পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে এবং দ্রুত তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *