৮৫ বছর পর কাশ্মীরে ফিরছে মেলা, সিন্ধু-ঝিলামের তীরে পুণ্যস্নানে লক্ষ মানুষের ঢল!

৮৫ বছর পর কাশ্মীরে ফিরছে মেলা, সিন্ধু-ঝিলামের তীরে পুণ্যস্নানে লক্ষ মানুষের ঢল!

দীর্ঘ ৮৫ বছর পর কাশ্মীর উপত্যকার শাদিপোরায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘দশর মহাকুম্ভ’। আগামী ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সিন্ধু ও বিতস্তা নদীর পবিত্র সঙ্গমস্থলে ১০ দিনব্যাপী এই মহোৎসব চলবে। ১৯৪১ সালের পর নানা কারণে বন্ধ থাকা এই প্রাচীন প্রথাটি পুনরুজ্জীবিত করতে স্বামী কালিকাানন্দ সরস্বতী ও তাঁর মঠ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আয়োজকদের ধারণা, এই মেলায় দেশ-বিদেশের প্রায় ২ থেকে ৩ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে।

ভারতের অন্যান্য কুম্ভ মেলার চেয়ে আলাদা এই ‘দশর কুম্ভ’ মূলত ১০টি বিশেষ মহাজাগতিক ও জ্যোতিষ শাস্ত্রীয় অবস্থানের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। শাদিপোরা সঙ্গমস্থলের একটি দ্বীপে অবস্থিত পাঁচশ বছরের পুরনো ‘প্রয়াগ চিনার’ গাছকে কেন্দ্র করেই এই মেলা ও এর আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে। উল্লেখ্য, এই পবিত্র স্থানেই মহাত্মা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জন দেওয়া হয়েছিল। দীর্ঘ বিচ্ছেদের পর নির্বাসিত কাশ্মীরি পণ্ডিতদের শেকড়ে ফেরার সুযোগ করে দেওয়া এই আয়োজনে স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যকার সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে। পুণ্যার্থীদের পারাপারের জন্য স্থানীয় মুসলিম বাসিন্দারা নৌকা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে এই উৎসবে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *