যৌতুকের লোভে বাইকের বদলে বুলেট দাবি, বিয়ের আসরেই গণপিটুনি খেয়ে শ্রীঘরে বর!

যৌতুকের লোভে বাইকের বদলে বুলেট দাবি, বিয়ের আসরেই গণপিটুনি খেয়ে শ্রীঘরে বর!

উত্তরপ্রদেশের আমেঠি জেলার কেশরিয়া সালিমপুর গ্রামে ১৭ মে বিয়ের আসরে যৌতুকের দাবিতে সৃষ্ট বিরোধের জেরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রায়বরেলী থেকে আগত বর মোহাম্মদ আমির বিয়ের আসরে সাধারণ বাইকের পরিবর্তে দামী ‘বুলেট’ মোটরসাইকেলের জেদ ধরেন। কনেপক্ষ বিষয়টি মিটিয়ে নিতে ২ লক্ষ টাকার চেক প্রদান করলেও, বর ও তাঁর বাবা সেই চেক ছিঁড়ে ফেলেন এবং কনেপক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা বর ও তাঁর পিতাকে জিম্মি করে গণপিটুনি দেয় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। কনে নিজে এমন লোভী পরিবারে সংসার করতে অস্বীকৃতি জানান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরসহ সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কনেপক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বর ও তাঁর বাবার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। একইসাথে, বরের অভিযোগের প্রেক্ষিতে কনেপক্ষের বিরুদ্ধে মারধরের পাল্টা মামলাও দায়ের করেছে পুলিশ। বর্তমানে পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *