কোটি টাকার যুদ্ধজাহাজ, তবুও পাতে সেই একঘেয়ে খাবার! কেন এমনটা ঘটে?

কোটি টাকার যুদ্ধজাহাজ, তবুও পাতে সেই একঘেয়ে খাবার! কেন এমনটা ঘটে?

বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে প্রতিদিন ৫,১০০ জনেরও বেশি ক্রু ও নাবিকের জন্য প্রায় ১৭,৩০০ বেলার খাবার প্রস্তুত করা হয়। এই বিশাল কর্মযজ্ঞ সামলানোর জন্য জাহাজটিতে ২১ দিনের একটি কঠোর ‘ফুড সাইকেল’ বা খাদ্যচক্র অনুসরণ করা হয়, যেখানে প্রতি তিন সপ্তাহ অন্তর একই মেন্যু ঘুরেফিরে পরিবেশন করা হয়। রসদ সরবরাহ এবং মজুত ব্যবস্থাপনার সঠিক ভারসাম্য বজায় রাখতেই এই নির্দিষ্ট খাদ্যতালিকা মেনে চলা হয়, যা একই সঙ্গে খাদ্যের অপচয় রোধ ও জাহাজের সীমিত স্টোরেজ ব্যবহারের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

মাঝসমুদ্রে হাজার হাজার মানুষের খাবারের জোগান সচল রাখতে প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর বিমানের মাধ্যমে প্রায় ৩,১৭,০০০ কেজি খাদ্যসামগ্রী যুদ্ধজাহাজটিতে পৌঁছানো হয়। নৌবাহিনী তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে উপকরণের সংখ্যা ১,২০০ থেকে কমিয়ে বর্তমানে ৫০০-তে নামিয়ে এনেছে। জাহাজের রান্নাঘর বা গ্যালি ২৪ ঘণ্টাই সচল থাকে এবং গভীর রাতে কর্মরতদের জন্য বিশেষ ‘মিডরাটস’ বা মধ্যরাতের রেশন সরবরাহ করা হয়। এছাড়া নাবিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পুরুষদের জন্য ২,৮৫০ ক্যালরি এবং নারীদের জন্য ২,১০০ ক্যালরি পুষ্টিমান নিশ্চিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *