বিয়ের পিঁড়িতে প্রেমিকের স্মৃতি, কনের এমন কাণ্ডে থমকে গেল সবাই!

কর্ণাটকের হাসান জেলায় বিয়ের লগ্ন শেষ হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে বিয়েতে আসাম্মতি জানিয়েছেন কনে পল্লবী। বিয়ের সব আচার সম্পন্ন হওয়ার মুখে তিনি জানান, অন্য এক যুবককে ভালোবাসেন এবং ভিন্ন জাতের হওয়ায় পরিবারের আপত্তির ভয়ে এতদিন তিনি মুখ খোলেননি। এই ঘোষণার পর বিয়ের আসরে চাঞ্চল্য সৃষ্টি হলেও বর ভেনুগোপাল কোনো তর্কমূলক বা উগ্র প্রতিক্রিয়া দেখাননি। উল্টো তিনি বিনয়ের সঙ্গে মণ্ডপ ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং জানান যে, পারস্পরিক সম্মতি ছাড়া সংসার সুখের হয় না।
ভেনুগোপালের এই ধৈর্য ও পরিপক্কতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কনের ইচ্ছাকে সম্মান জানানোর এই ঘটনাকে নেটিজেনরা আধুনিক সমাজে সুস্থ মানসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করছেন। ঘটনার ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বরের উদারতাকে ‘বীরত্বপূর্ণ’ বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
