ভোটের মুখে তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন ১৭ শ্রমিক!

ভোটের মুখে তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন ১৭ শ্রমিক!

তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানরপট্টি গ্রামে রবিবার বিকেলে একটি বাজি উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির চারটি ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ও প্রশাসনের ধারণা, বাজি তৈরির সময় রাসায়নিক মিশ্রণের মুহূর্তে ঘর্ষণজনিত আগুনের স্ফুলিঙ্গ থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। এদিকে, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক চার দিন আগে এই দুর্ঘটনাটি ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *