সাবধান! হোটেলের ইলেকট্রিক কেটলি ব্যবহারের আগে দুবার ভাবুন, জানুন এর পেছনের ভয়ংকর সত্য!

হোটেলের কক্ষে পর্যটকদের কাছে আরামদায়ক মনে হলেও, একটি ইলেকট্রিক কেটলিই আসলে কক্ষের সবচেয়ে বড় জীবাণুর উৎস। সাবেক হোটেল কর্মীদের মতে, সাধারণ হোটেল থেকে শুরু করে নামী পাঁচ তারকা হোটেলেও এই পরিস্থিতি সমানভাবে বিদ্যমান। কক্ষ গোছানোর সময় হোটেল কর্মীরা কেবল কেটলির বাইরের অংশ মুছলেও ভেতরটা নিয়মিত পরিষ্কার করা হয় না। মাসের পর মাস বা বছরের পর বছর ডিপ ক্লিনিং না করায় কেটলির ভেতরে অদৃশ্য ছত্রাক ও ব্যাকটেরিয়া জমে থাকে।
অস্বাস্থ্যকর ব্যবহারের কারণে এই স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে। অনেক পর্যটক কেটলির ফুটন্ত জলতে মোজা, অন্তর্বাস পরিষ্কার করা বা নুডলস ও স্যুপ রান্নার মতো কাজ করেন, যা কেটলির ভেতরে পচন ও দুর্গন্ধ সৃষ্টি করে। কাপড় ধোয়ার ফলে এতে যুক্ত হওয়া রাসায়নিক বা খাদ্যের অবশিষ্টাংশ জলতে মিশে চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অধিকাংশ হোটেল কর্তৃপক্ষ নষ্ট না হওয়া পর্যন্ত এই কেটলিগুলো বদলায় না বা গভীরভাবে পরিষ্কার করে না। এছাড়া ইলেকট্রিক কেটলির পাশাপাশি হোটেলের টিভি রিমোট ও জলর গ্লাসও সংক্রামক জীবাণুর অন্যতম আধার হিসেবে চিহ্নিত হয়েছে।
