শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে নামছে ২ হাজার কিউআরটি!

শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে নামছে ২ হাজার কিউআরটি!

বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে অশান্তি রুখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মোট ২,১৯৩টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন করা হচ্ছে। ভোট চলাকালীন যেকোনো বিশৃঙ্খলা বা অভিযোগ পাওয়া মাত্রই এই বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মূলত স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি বজায় রাখাই কমিশনের মূল লক্ষ্য।

জেলাভিত্তিক বিন্যাসে অশান্তিপ্রবণ এলাকাগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় সর্বোচ্চ ২৮৮টি কিউআরটি মোতায়েন করা হচ্ছে। এছাড়া পূর্ব মেদিনীপুরে ২৫৩টি এবং পশ্চিম মেদিনীপুরে ২৪৮টি টিম কাজ করবে। এছাড়া বাঁকুড়ায় ১৮০টি, বীরভূমে ১৬২টি, মালদায় ১৫৭টি ও পুরুলিয়ায় ১৩৯টি কুইক রেসপন্স টিম মোতায়েন থাকছে। পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে বুথ দখল কিংবা ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা প্রতিরোধ করতেই কমিশন এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *