কেজরিওয়ালের হাত ছেড়ে বিজেপিতে রাঘব চাড্ডা, সম্পত্তির হিসেবে স্ত্রী পরিণীতির থেকে অনেকটাই পিছিয়ে এই সাংসদ! – এবেলা

এবেলা ডেস্কঃ
জাতীয় রাজনীতিতে বড়সড় চমক দিয়ে আম আদমি পার্টি (AAP) ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন তরুণ সাংসদ রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে আরও ছয়জন আপ সাংসদ গেরুয়া শিবিরে নাম লেখানোয় রাজ্যসভায় বড়সড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের দল। আদর্শগত পার্থক্যের কারণে এই দলবদল বলে রাঘব দাবি করলেও, এই রাজনৈতিক ডামাডোলের আবহে এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তাঁর ও স্ত্রী পরিণীতি চোপড়ার ব্যক্তিগত সম্পত্তির খতিয়ান।
পরিণীতির তুলনায় নস্যি রাঘবের সম্পদ
পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং প্রভাবশালী রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও সম্পত্তির নিরিখে স্ত্রী পরিণীতির ধারেকাছে নেই রাঘব। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাঘব চাড্ডার মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৫০ লক্ষ টাকা। অন্যদিকে, বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রায় ৭৪ কোটি টাকার মালকিন। অর্থাৎ গাণিতিক হিসেবে স্ত্রীর তুলনায় রাঘবের সম্পদ মাত্র ১ শতাংশের কিছু বেশি। এই বিশাল ব্যবধান নিয়ে ইতিমধ্য়েই সমাজমাধ্যমে চর্চা শুরু হয়েছে।
জীবনযাত্রায় আকাশ-পাতাল পার্থক্য
রাঘব চাড্ডার জীবনযাপন অত্যন্ত সাধারণ, তাঁর মালিকানায় রয়েছে একটি মারুতি সুজুকি সুইফ্ট ডিজায়ার গাড়ি এবং ৩৬ লক্ষ টাকা মূল্যের একটি আবাসন। বিপরীতে, পরিণীতির রয়েছে মুম্বইয়ের বান্দ্রায় ২২ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট এবং একাধিক দামী গাড়ি, যার মধ্যে রেঞ্জ রোভার ও অডি কিউ৭ উল্লেখযোগ্য। বর্তমানে এই তারকা দম্পতির সম্মিলিত মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪.৫ কোটি টাকা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আপ-এর অভ্যন্তরীণ টানাপড়েন এবং বর্তমান রাজনৈতিক সমীকরণ রাঘবকে এই বড় সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে। এই মেগা দলবদল দিল্লির রাজনীতিতে বিজেপির শক্তি যেমন বাড়াবে, তেমনই আপ-এর জন্য তৈরি করবে নতুন চ্যালেঞ্জ। রাজনীতির লড়াইয়ের পাশাপাশি রাঘব-পরিণীতির এই ‘আসাম’ আর্থিক সমীকরণ বর্তমানে আমজনতার কৌতূহলের অন্যতম খোরাক।
এক ঝলকে
- আম আদমি পার্টি ছেড়ে ৬ জন সাংসদসহ বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা।
- রাঘবের ৫০ লক্ষ টাকার সম্পত্তির বিপরীতে স্ত্রী পরিণীতি চোপড়ার সম্পদ প্রায় ৭৪ কোটি টাকা।
- আদর্শগত কারণে দলবদল বলে দাবি করলেও রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।
- এই দলবদলের ফলে রাজ্যসভায় শক্তিবৃদ্ধি হলো বিজেপির এবং বড় ধাক্কা খেল আপ।
