বাংলার মসনদ কার দখলে? আজ শেষ দফার মহা-সংগ্রামে নজর কাড়ছে মমতা-শুভেন্দু দ্বৈরথ! – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজ সেই বহু প্রতীক্ষিত মেগা ফাইনাল। রাজ্যের ৭টি জেলার ১৪২টি আসনে চলছে অন্তিম দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় নির্ধারণ হবে একঝাঁক হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে কেন্দ্র করেই মূলত আজকের এই চূড়ান্ত লড়াই আবর্তিত হচ্ছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৬৪টি আসন ক্ষমতা দখলের লড়াইয়ে অনুঘটক হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভবানীপুরে হেভিওয়েট সংঘাত
এবারের নির্বাচনের কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতার ১১টি আসন, যার মধ্যে ভবানীপুর কেন্দ্রটি সবথেকে হাই-প্রোফাইল। এই কেন্দ্রে সরাসরি লড়াই হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যে। এছাড়াও বিধাননগর, বালিগঞ্জ এবং ডায়মন্ড হারবারের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকাগুলোতেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষবেলায় ভোটার তালিকায় নাম ফেরা সংক্রান্ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই দফার সমীকরণ আরও আকর্ষণীয় করে তুলেছে।
নিরাপত্তার কড়া বেষ্টনী
অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিরাপত্তার ক্ষেত্রে নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে। রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে মোট ২৩২১ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী, যা সাম্প্রতিককালের মধ্যে সর্বোচ্চ। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সহযোগিতা করছে প্রায় ৩৮ হাজার রাজ্য পুলিশ। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার কেন্দ্রগুলিকে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্পর্শকাতর বুথগুলোতে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
এক ঝলকে
- ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ৭টি জেলার ১৪২টি আসনে শেষ দফার ভোটগ্রহণ চলছে।
- ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর হাই-ভোল্টেজ লড়াই।
- উত্তর ২৪ পরগনার ৩৩টি ও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনে ভাগ্য নির্ধারণ হচ্ছে প্রার্থীদের।
- ভোট শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে ২৩২১ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী ও ৩৮,২৯৭ জন রাজ্য পুলিশ।
