অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ পেতে তড়িঘড়ি করুন এই কাজ! না হলে আটকে যাবে টাকা – এবেলা

অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ পেতে তড়িঘড়ি করুন এই কাজ! না হলে আটকে যাবে টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর লক্ষ্মীর ভাণ্ডারের আদলে রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু হতে যাচ্ছে। লোকসভা নির্বাচনের প্রচার পর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ১ জুন থেকেই রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের অধীনে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া শুরু হবে। তবে এই সরকারি অনুদানের টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে পেতে হলে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও ডিবিটি (Direct Benefit Transfer) লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

ডিবিটি হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত বা ‘সিডেড’ করা নেই, তারা এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। মূলত সরকারি অর্থের অপচয় রোধ এবং সঠিক উপভোক্তার কাছে টাকা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই নিয়ম কড়াকড়ি করা হয়েছে।

কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কি না

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এনপিসিআই (NPCI) পোর্টালে ডিবিটি-র জন্য যুক্ত রয়েছে কি না, তা ঘরে বসেই অনলাইন বা অফলাইনের মাধ্যমে যাচাই করা সম্ভব। উপভোক্তারা আধারের অফিশিয়াল ওয়েবসাইট (myaadhaar.uidai.gov.in)-এ গিয়ে আধার নম্বর এবং নিবন্ধিত মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) দিয়ে লগ-ইন করতে পারেন। সেখানে থাকা ‘Bank Seeding Status’ অপশনে ক্লিক করলেই কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত রয়েছে এবং তা শেষ কবে আপডেট হয়েছে, তা জানা যাবে। এছাড়া এনপিসিআই-এর নির্দিষ্ট পোর্টাল (base.npci.org.in)-এ গিয়েও এই স্থিতি পরীক্ষা করা সম্ভব।

সহজ পদ্ধতিতে করুন ডিবিটি লিঙ্ক

অনলাইনে লিঙ্ক করার জন্য উপভোক্তারা তাদের নিজস্ব ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টাল বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে লগ-ইন করতে পারেন। সেখানে ‘Services’ বা ‘Aadhaar Seeding’ অপশনে গিয়ে আধার নম্বরটি দিতে হবে। এরপর নিয়ম ও শর্তাবলীতে সম্মতি জানিয়ে মোবাইলে আসা ওটিপি সাবমিট করলেই লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হবে। যারা অনলাইনে করতে আসামর্থ, তারা সরাসরি সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখায় কিংবা নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন ও অফলাইন ফর্ম জমা দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। জুন মাসের প্রথম সপ্তাহেই টাকা দেওয়া শুরু হতে চলায়, দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *