অবসান দীর্ঘ জল্পনার: মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন সিদ্দারামাইয়া, দায়িত্ব নিচ্ছেন ডিকে শিবকুমার – এবেলা
May 29, 2026

এবেলা ডেস্কঃ
কর্নাটকের রাজনীতিতে এক বড় পরিবর্তন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাঁর পদ থেকে ইস্তফার ঘোষণা করেছেন, যার ফলে দীর্ঘদিনের নেতৃত্বের জল্পনার অবসান ঘটল। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে তাঁর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই প্রাতঃরাশের বৈঠকের ছবি ও রাজনৈতিক সমীকরণ থেকে এটি স্পষ্ট যে, কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ডিকে শিবকুমারের নামই চূড়ান্ত হতে চলেছে। সিদ্দারামাইয়ার এই পদত্যাগের সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়াটি আনুষ্ঠানিক রূপ পেতে শুরু করেছে।
