বিমানবন্দরে মহিলার ব্যাগে ১৩০টি বিষাক্ত ব্যাঙ! চাঞ্চল্যকর ঘটনা – এবেলা

বিমানবন্দরে মহিলার ব্যাগে ১৩০টি বিষাক্ত ব্যাঙ! চাঞ্চল্যকর ঘটনা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিমানের ব্যাগে ১৩০ বিষধর ব্যাঙ, পাচারের সময় আটক নারী

কলম্বিয়ার এল দোরাদো আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারীর ল্যাগেজ তল্লাশি করে রীতিমতো হতবাক হয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। ব্রেজিলগামী ওই নারীর সুটকেস থেকে উদ্ধার করা হয়েছে ১৩০টি অত্যন্ত বিষাক্ত ‘হারলেকিন’ প্রজাতির ব্যাঙ। আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান এই বিপন্ন প্রাণীগুলো পাচারের দায়ে ওই নারীকে আটক করেছে কর্তৃপক্ষ।

পাচারের পেছনে কোটি টাকার হাতছানি

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ওই নারী দাবি করেছেন, কলম্বিয়ার স্থানীয় বাসিন্দারা তাকে উপহার হিসেবে এই ব্যাঙগুলো দিয়েছিলেন। তবে তার এই দাবি মানতে নারাজ পুলিশ। সংশ্লিষ্টদের মতে, হারলেকিন ব্যাঙ বিশ্বের অন্যতম বিষাক্ত উভচর প্রাণী। এদের অনন্য শারীরিক গঠন ও রঙের কারণে আন্তর্জাতিক সংগ্রাহকদের কাছে এগুলোর প্রচুর চাহিদা রয়েছে। একেকটি ব্যাঙের মূল্য প্রায় ১০০০ ডলার বা প্রায় ৮৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এই বিপুল অংকের অর্থ উপার্জনের লক্ষ্যেই চোরাকারবারিরা প্রাণীগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এই ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক পাচারকারী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বন্যপ্রাণী পাচারের মতো অপরাধ দমনে কঠোর আইন থাকলেও, এমন ঘটনা পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বর্তমানে উদ্ধারকৃত ব্যাঙগুলোকে বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং আটক ওই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *