বিকাশরঞ্জনের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’! পাল্টা তোপে বামনেতা বললেন, ‘সনাতনী হলে শুয়োর খেতে আপত্তি নেই’

বিকাশরঞ্জনের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’! পাল্টা তোপে বামনেতা বললেন, ‘সনাতনী হলে শুয়োর খেতে আপত্তি নেই’

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে আইনজীবী ও বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। এবার তাঁর বাড়ির সামনে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ‘পর্ক উৎসব’ পালনের অভিযোগ উঠল। ধর্মনিরপেক্ষতার নামে অতীতে গোমাংস খাওয়ার যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তারই পাল্টা জবাব দিতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছে ‘জাতির কথা’ নামের একটি অরাজনৈতিক সংগঠন।

ঠিক কী ঘটেছিল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন যুবক বিকাশরঞ্জনের বাড়ির সামনে দাঁড়িয়ে শুয়োরের মাংস খেয়ে প্রতিবাদ করছেন। নিজেকে ব্রাহ্মণ পরিচয় দেওয়া এক যুবক চিৎকার করে বামনেতাকে বাড়ি থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ জানান। যুবকদের দাবি, অতীতে বিকাশবাবু মুসলিম তোষণ করতে গোমাংস খেয়েছিলেন, তাই এর পাল্টা জবাব দেওয়া প্রয়োজন ছিল।

বিকাশবাবুর শ্লেষাত্মক প্রতিক্রিয়া: নিজের বাড়ির সামনে এমন অশালীন প্রতিবাদে বিচলিত না হয়ে বরং কড়া ও শ্লেষাত্মক ভাষায় জবাব দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “কিছু সনাতনী দাবিদার আমার বাড়ির সামনে এসে শুয়োরের মাংস খেয়ে প্রমাণ করলেন যে, সনাতনী হলে শুয়োর খেতে আপত্তি নেই। স্বামী বিবেকানন্দকে নিয়ে চর্চা করলেই বোঝা যেত গরুর মাংস খাওয়ার মধ্যে কোনো আপত্তি থাকার কথা নয়।” তিনি আরও প্রশ্ন তোলেন, বর্তমান প্রজন্মের সনাতনী দাবিদাররা আদৌ বিবেকানন্দের শিক্ষা ও আদর্শের সঠিক চর্চা করছেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *