ভারতীয় আম ব্যান করেনি নেপাল! আমদানির ভুয়ো খবর ওড়ালো কৃষি মন্ত্রক – এবেলা
June 12, 2026

এবেলা ডেস্কঃ
নয়া দিল্লি: নেপাল ভারত থেকে আম আমদানি নিষিদ্ধ করেছে— সম্প্রতি নেটপাড়ায় ছড়িয়ে পড়া এই খবরকে সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর বলে সাফ জানিয়ে দিল ভারত সরকার। ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে বুধবার স্পষ্ট করা হয়েছে যে, প্রতিবেশী দেশ নেপাল ভারতীয় আম আমদানির ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।
নেপাল সরকারের তরফ থেকেও ১০ জুন বিষয়টি পরিষ্কার করে জানানো হয়েছে যে, ভারতীয় আমের ওপর কোনও ধরণের ব্যান বা নিষেধাজ্ঞা নেই। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত স্বাস্থ্যবিধি, গুণগত মান এবং প্রয়োজনীয় নিয়মাবলী মেনে ভারত থেকে আম নেপালে নিয়ে যাওয়া হলে, যথারীতি সেগুলির ছাড়পত্র ও আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। ফলে আম ব্যান করার খবরটি যে নিছকই রটনা, তা এবার স্পষ্ট হয়ে গেল।
