মোবাইল থাকলেই কেল্লাফতে! ঘরে বসেই করুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আবেদন, রইল সহজ স্টেপ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: আপনি কি এখনও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম ফিলআপ করতে পারেননি? সাইবার ক্যাফেতে যাওয়ার সময় হচ্ছে না কিংবা পুরসভা বা পঞ্চায়েত থেকে ফর্ম আনা হয়নি? আর চিন্তার কিছু নেই! এবার কোনও লাইনে না দাঁড়িয়ে, স্রেফ হাতের স্মার্টফোনটি দিয়েই ঘরে বসে মহিলারা এই ফর্ম ফিলআপ করে নিতে পারবেন। পদ্ধতিটি অত্যন্ত সহজ। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেওয়া হলো:
মোবাইলে আবেদন করার সহজ পদ্ধতি (Step by Step):
১. প্রথম ধাপ: আপনার মোবাইলের গুগল সার্চ অপশনে গিয়ে লিখুন Annapurna bhandar online apply 2026।
২. দ্বিতীয় ধাপ: অফিসিয়াল পোর্টালটি ওপেন হলে সেখানে ‘Citizen/ Family Login’ অপশনে যান এবং ‘Access Citizen Portal’-এ ক্লিক করুন।
৩. তৃতীয় ধাপ: এখান থেকে নিজের রাজ্য (পশ্চিমবঙ্গ) বেছে নিন। এরপর নির্দিষ্ট বক্সে আপনার সচল মোবাইল নম্বর এবং স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি দিয়ে ‘Request OTP’ বাটনে ক্লিক করুন।
৪. চতুর্থ ধাপ: মোবাইলে আসা ওটিপি (OTP) নম্বরটি বসিয়ে ‘Verify & Continue’ করলেই মূল আবেদনের পেজটি খুলে যাবে।
৫. পঞ্চম ধাপ: এবার ফর্মে পরিবারের কর্তার তথ্য, আধার নম্বর সহ প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত বিবরণ একে একে নির্ভুলভাবে টাইপ করুন।
৬. ষষ্ঠ ধাপ: ভোটার কার্ড বা আধার কার্ডের যেখানে ছবির প্রয়োজন, সেখানে মোবাইল দিয়ে পরিষ্কার ছবি তুলে সরাসরি আপলোড করে দিন (অথবা গ্যালারি থেকে সিলেক্ট করুন)।
জরুরি টিপস: ফর্মের যে বক্সগুলির পাশে লাল রঙের তারকা চিহ্ন (
*) দেওয়া আছে, সেগুলি কিন্তু আবশ্যিক পূরণ করতে হবে।
সাবধান! DBT লিঙ্ক না থাকলে মিলবে না টাকা
টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য DBT (Direct Benefit Transfer) লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এটি না থাকলে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে পিএম কিষান নিধির মতো কোনও সরকারি ভাতাই অ্যাকাউন্টে আসবে না।
কীভাবে করবেন আধার সিডিং বা DBT লিঙ্ক?
- প্রথমে NPCI-এর অফিসিয়াল সাইটে যান।
- সেখান থেকে ‘Customer’ অপশনে ক্লিক করে ‘Bharat Aadhaar Seeding Enabler’ বিকল্পটি বেছে নিন।
- নতুন একটি ট্যাব খুললে, বামদিকের ‘Aadhaar Seeding/De-seeding’ অপশনে ক্লিক করে নিজের কার্ডের তথ্য দিন।
- এরপর আপনার প্রয়োজন অনুযায়ী ‘Fresh Seeding’ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তনের অপশন বেছে নিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
