১২৫টি বেআইনি চাকরি, ঘুষে নেওয়া হতো সোনাদানাও! এবার মদন মিত্রের বাড়িতে ইডি হানা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: পুরসভায় নিয়োগ-দুর্নীতি মামলায় এবার বড়সড় অ্যাকশন ইডির (ED)। কামারহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে সাতসকালে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই হানার পরই মদন মিত্রের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে।
ইডি সূত্রের খবর, রাজ্যের একাধিক পুরসভায় বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার পেছনে সরাসরি হাত রয়েছে এই বিধায়কের। কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভিন্ন পুরসভায় অন্তত ১২৫টিরও বেশি বেআইনি নিয়োগের সাথে মদন মিত্রের সরাসরি যোগ রয়েছে।
অভিযোগ আরও মারাত্মক! এই বিপুল সংখ্যক বেআইনি চাকরির বিনিময়ে কোটি কোটি টাকার ঘুষ নেওয়া হয়েছিল। আর সেই ঘুষের লেনদেন শুধু নগদ টাকায় নয়, নেওয়া হয়েছিল সোনাদানার মাধ্যমেও। তবে ইডি আধিকারিকদের অনুমান, এই বিপুল পরিমাণ ঘুষের টাকা বা সোনা মদন মিত্র নিজে সরাসরি হাতে নেননি, বরং তাঁর ঘনিষ্ঠ কোনো এজেন্টের মাধ্যমে এই লেনদেন চালানো হতো। বর্তমানে সেই সমস্ত এজেন্টের খোঁজে এবং আর্থিক লেনদেনের নথির সন্ধানেই মদনের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
