সব বাধা দূর! বেলডাঙা কাণ্ডে এবার NIA-এর জালে অপরাধীরা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: বেলডাঙা মামলার তদন্ত নিয়ে দীর্ঘদিনের আইনি টানাপোড়েনে অবশেষে এলো এক মস্ত বড় মোড়। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)-এর তদন্তের ওপর আর কোনও আইনি বাধা রইল না। পূর্ববর্তী তৃণমূল সরকারের করা আপত্তি বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে বেলডাঙা মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চালিয়ে যাওয়ার রাস্তা একপ্রকার পরিষ্কার হয়ে গেল।
উল্লেখ্য, বেলডাঙার ঘটনার পর থেকেই এনআইএ তদন্তের দাবি জোরালো হয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্য সরকার এই কেন্দ্রীয় তদন্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে ক্ষমতার হাতবদলের পর বর্তমান রাজ্য সরকার আদালতে স্পষ্ট জানিয়ে দেয়, তারা পূর্ববর্তী সরকারের সেই আবেদনে অনড় থাকছে না এবং তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
হাইকোর্টে রাজ্য সরকারের এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর বেলডাঙা মামলার তদন্তে ব্যাপক গতি আসতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। খুব শীঘ্রই এনআইএ এই ঘটনার নেপথ্যে থাকা মূল চক্রীদের খোঁজে বড়সড় অভিযানে নামতে পারে।
