ছেলের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মা, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস শুভেন্দুর – এবেলা

ছেলের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মা, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বাঁশদ্রোণীর অকালপ্রয়াত ছাত্র আয়ুষকুমার নাথের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভের আবহে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন মৃত ছাত্রের মা। মুখ্যমন্ত্রীর জনতা দরবারে হাজির হয়ে তিনি ছেলের মৃত্যুর বিচার চেয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

অভিযোগ, বাঁশদ্রোণীর মহাঋষি বিদ্যামন্দির স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতিতেই আয়ুষের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় আয়ুষকে দীর্ঘক্ষণ শ্রেণিকক্ষে বসিয়ে রেখে পুরো ক্লাস করানো হয়েছিল, যার ফলে তার অবস্থার অবনতি হয়। ঘটনার নেপথ্যে থাকা দায়ী ব্যক্তি ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন শোকার্ত মা।

মা’য়ের চোখের জল ও আর্তির কথা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষের মৃত্যুর ঘটনার যথাযথ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশে এখন বাঁশদ্রোণীর ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *