কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পোয়াবারো! জুলাইয়েই বাড়ছে DA, একলাফে বেতন বৃদ্ধির বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: জুলাই মাসেই কি আসতে চলেছে জোড়া সুখবর? কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এবার অত্যন্ত খুশির খবর শোনাল সূত্র। একদিকে যেমন অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের তোড়জোড় চলছে, ঠিক তেমনই আগামী মাসেই মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধি নিয়ে বড়সড় আপডেট সামনে এল। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী জুলাই মাসের বেতনের সঙ্গেই পকেটে ঢুকতে পারে বাড়তি টাকা।
৩ শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা
শিল্প শ্রমিকদের সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (AICPI-IW) ওপর ভিত্তি করেই মহার্ঘ ভাতা গণনা করা হয়। এপ্রিল মাসের শেষ তথ্য অনুযায়ী, খুচরা মুদ্রাস্ফীতি ৪.২৭ শতাংশ থেকে বেড়ে ৪.৪৬ শতাংশে দাঁড়িয়েছে। আর এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করে হিসেব কষলে দেখা যাচ্ছে, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
ডিএ বেড়ে হতে পারে ৬৩%
বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। চলতি বছরের জানুয়ারি মাসেই ডিএ বাড়ানো হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার জুলাই মাসে যদি আরও ৩ শতাংশ ডিএ বাড়ে, তবে তা একলাফে পৌঁছে যাবে ৬৩ শতাংশে।
নজরে অষ্টম বেতন কমিশন
ডিএ বৃদ্ধির পাশাপাশি লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এখন চাতক পাখির মতো চেয়ে আছেন অষ্টম বেতন কমিশনের দিকে। কর্মচারী সংগঠনগুলোর দাবি, দ্রুত নতুন বেতন কমিশন গঠন করে ফিটমেন্ট ফ্যাক্টর এবং ন্যূনতম মূল বেতন বৃদ্ধি করা হোক। সরকারের পক্ষ থেকেও শীঘ্রই এই বিষয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে আগামী মাসেই কেন্দ্রীয় কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোটা অঙ্কের টাকা বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
