শৌচালয়ে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারের মারাত্মক পরিণতি, জেনে নিন বাস্তুশাস্ত্রের সতর্কবার্তা! – এবেলা

এবেলা ডেস্কঃ
সকালবেলা ঘুম ভাঙার পর থেকেই স্মার্টফোন হয়ে ওঠে নিত্যসঙ্গী। বিছানা থেকে উঠে শৌচালয়ে যাওয়ার সময়ও অনেকের হাতে থাকে মোবাইল। স্ক্রল করতে করতে কখন যে ঘণ্টার পর ঘণ্টা সময় পেরিয়ে যায়, তা অনেকেই খেয়াল রাখেন না। চিকিৎসকদের মতে এই অভ্যাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে কেবল স্বাস্থ্যই নয়, বাস্তুশাস্ত্র অনুযায়ী শৌচালয়ে বসে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারের এই বদভ্যাস একটি সুন্দর সংসারকে ছারখার করে দিতে পারে।
নেতিবাচক শক্তির প্রভাব ও সুযোগ হাতছাড়া
বাস্তুশাস্ত্রবিদদের মতে, শৌচালয় যতই পরিষ্কার ও সুন্দর হোক না কেন, তা দীর্ঘক্ষণ বসে থাকার জায়গা নয়। যাঁরা শৌচালয়ে অতিরিক্ত সময় কাটান, তাঁরা খুব সহজেই নেতিবাচক শক্তির শিকার হতে পারেন। সকালে উঠেই শৌচালয়ে বসে অফিসের বা অন্যান্য মেসেজ দেখলে মেজাজ বিগড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এর ফলে মানুষের সৃজনশীলতা নষ্ট হয় এবং সারাদিনের কাজে নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই বদভ্যাসের কারণে জীবনে আসা অনেক ভালো সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে।
দাম্পত্য অশান্তি ও আর্থিক ক্ষতির আশঙ্কা
অতিরিক্ত সময় ধরে শৌচালয়ে মোবাইল ঘাঁটার নেতিবাচক প্রভাব পড়ে পারিবারিক জীবনেও। বিবাহিতদের ক্ষেত্রে এই অভ্যাস দাম্পত্য কলহের অন্যতম কারণ হয়ে উঠতে পারে। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে আমরা আর্থিক লেনদেন থেকে শুরু করে বহির্জগতের সঙ্গে সবরকম যোগাযোগ রক্ষা করি। বাস্তুমতে, এই গুরুত্বপূর্ণ যন্ত্রটিকে শৌচালয়ের মতো জায়গায় দীর্ঘক্ষণ ব্যবহার করা মানে নিজের ভাগ্য ও সম্পদের ক্ষতি ডেকে আনা। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, জীবনে ইতিবাচক শক্তি ও শান্তি বজায় রাখতে শৌচালয়ে, বিশেষ করে প্রাতঃকৃত্যের সময়, মোবাইল ফোন নিয়ে যাওয়ার এই বদভ্যাস আজই ত্যাগ করা উচিত।
