অনলাইন শপিংয়ে চরম প্রতারণা! ৫০ হাজারের ঘড়ি অর্ডার করে এ কী পেলেন কমেডিয়ান বীর দাস? – এবেলা

এবেলা ডেস্কঃ
বিনোদন ডেস্ক: প্রযুক্তির যুগে হাতের মুঠোয় নিমেষে সব কিছু পাওয়া যেমন সহজ হয়েছে, ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার জাল। এবার সেই অনলাইন জালিয়াতির শিকার হলেন খোদ বলিউডের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও অভিনেতা বীর দাস। একটি নামী ব্র্যান্ডের বহুমূল্য ঘড়ি অর্ডার দিয়ে রীতিমতো মাথায় হাত পড়েছে তাঁর।
জানা গেছে, অনলাইন মাধ্যমে একটি নামী ব্যান্ডের ঘড়ি অর্ডার করেছিলেন বীর দাস। যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। যথাসময়ে পার্সেলটি তাঁর হাতে এসে পৌঁছায়। কিন্তু বাক্সটি খুলতেই চক্ষু চড়কগাছ কমেডিয়ানের! আসল ঘড়ির বদলে বাক্সের ভেতরে রয়েছে একটি সস্তা ও একেবারেই নকল ঘড়ি।
৫০ হাজার টাকা খরচ করে এই ধরণের জালিয়াতির মুখে পড়ে স্বভাবতই ক্ষুব্ধ অভিনেতা। এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে দিল যে, বর্তমান সময়ে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা— কাউকেই রেয়াত করছে না সাইবার প্রতারকেরা। কোটি কোটি গ্রাহকের সুরক্ষায় অনলাইন শপিং সাইটগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমিধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
