কুণালকে লক্ষ্য করে ডিম বৃষ্টি! অমিত শাহকে কড়া চিঠি সাংসদ সৌগত রায়ের – এবেলা

কুণালকে লক্ষ্য করে ডিম বৃষ্টি! অমিত শাহকে কড়া চিঠি সাংসদ সৌগত রায়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষসহ তৃণমূলের একাধিক নেতার ওপর পরপর ডিম হামলার ঘটনায় এবার সরাসরি দিল্লির দরবারে সরব হলো ঘাসফুল শিবির। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

নিজের চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় সৌগত রায় মনে করিয়ে দিয়েছেন যে, পশ্চিমবঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং এই ধরণের হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বিজেপিরই অন্যতম বড় দায়িত্ব। এই ধরণের প্ররোচনামূলক ঘটনা রাজ্যের পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের অদূরেই কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ ইতিমধ্যেই তৎপরতা দেখিয়ে এই ডিম হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে। তবে নির্বাচনের পর তৃণমূল নেতাদের ওপর এই ধরণের অভিনব হামলা এবং তা নিয়ে সরাসরি অমিত শাহকে চিঠি দেওয়ার ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন করে চাপানউতোর তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *