বড় খবর: কাকলি-সুদীপ-শতাব্দীদের কি নিচ্ছে NCPI? – এবেলা

বড় খবর: কাকলি-সুদীপ-শতাব্দীদের কি নিচ্ছে NCPI? – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লি: লোকসভার স্পিকারের কাছে আলাদা ব্লকে বসার আবেদন জানানোর পর, এবার বড় আপডেট দিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। জল্পনা চলছিল, হঠাৎ লাইমলাইটে আসা ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI) আদৌ এই বিক্ষুব্ধদের নিজেদের দলে শামিল করবে কিনা। আজ মঙ্গলবার খোদ কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট জানিয়ে দিলেন, NCPI তাঁদের সবাইকে দলে নিতে সম্পূর্ণ রাজি হয়েছে।

সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের সাংসদ বলেন, “আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। তারা (NCPI) আমাদের দলে নিতে অত্যন্ত আগ্রহী। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এনডিএ (NDA)-র শরিক হিসেবে কাজ করব।”

সাংসদ সংখ্যা বেড়ে ২২?

কাকলি আরও দাবি করেন, ঘাসফুল শিবিরে বিদ্রোহীর সংখ্যা দিন দিন বাড়ছে। দিল্লিতে বিদ্রোহী সাংসদের সংখ্যা ২০ থেকে বেড়ে এখন ২২ হতে পারে। একই সঙ্গে রাজ্য রাজনীতির সমীকরণ নিয়ে তাঁর স্পষ্ট বার্তা— বাংলার ‘বেসুরো’ বিধায়কদের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই। তাঁরা সম্পূর্ণ আলাদা একটি গোষ্ঠী এবং তাঁদের কর্মসূচিও ভিন্ন।

প্রসঙ্গত, ২০২৩ সালে নির্বাচন কমিশনে নথিভুক্ত হওয়া এই NCPI দলটিকে সামনে রেখেই এবার লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এনডিএ জোটে যোগ দেওয়ার সবুজ সংকেত মিলতেই এখন দিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *