পাহাড়ের টাকা লুটেছে দিদিমণি, আমরা দেব ডবল বাজেট! বন্ধ চা বাগান খোলার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

পাহাড়ের টাকা লুটেছে দিদিমণি, আমরা দেব ডবল বাজেট! বন্ধ চা বাগান খোলার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

দার্জিলিং: “পাহাড়ের মানুষের জন্য আগের সরকার শুধু বঞ্চনা আর দুর্নীতিই উপহার দিয়েছে!” উত্তরবঙ্গ সফরে গিয়ে নাম না করে পূর্বতন তৃণমূল সরকারকে এভাবেই তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পাহাড়ের স্থায়ী অর্থনৈতিক বিকাশ ও বন্ধ চা বাগান খোলার একগুচ্ছ মেগা প্রতিশ্রুতি দিলেন তিনি।

পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, গত অর্থবর্ষে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA)-র জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সাধারণ মানুষের উন্নয়নের কাজে সেই টাকা ব্যবহারই করা হয়নি। সম্পূর্ণ টাকা নিয়ে দুর্নীতি ও নয়ছয় করা হয়েছে বলে সরাসরি অভিযোগ তোলেন তিনি।

পাহাড়ে এবার ডবল বরাদ্দ ও চা বাগান খোলার প্রতিশ্রুতি:

পূর্বতন সরকারের আমলের বঞ্চনার অবসান ঘটিয়ে পাহাড়ে নতুন ভোরের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট প্রতিশ্রুতি, পাহাড়ের আসল উন্নয়নই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই কারণে আগামী দিনে পাহাড়ের সামগ্রিক বিকাশের জন্য বিজেপি সরকার বাজেট বরাদ্দ একধাক্কায় দ্বিগুণ করবে।

এর পাশাপাশি পাহাড়ের আর্থ-সামাজিক ব্যবস্থার মেরুদণ্ড অর্থাৎ চা শিল্প নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী আশ্বাস দেন, পাহাড়ে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা চা বাগানগুলি খোলার জন্য তাঁর সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ করবে। মুখ্যমন্ত্রীর এই জোড়া প্রতিশ্রুতিতে স্বাভাবিকভাবেই এখন নতুন করে আশার আলো দেখছেন পাহাড়ের আমজনতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *