‘অপরাধের আগে চারবার ভাবতে হবে!’ রাজ্যে নজিরবিহীন কড়া আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা
June 20, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: হাওড়া ও ফলতায় ঘটে যাওয়া সাম্প্রতিক অশান্তির ঘটনার এবার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষকে কোনওভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার কড়া বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি, এই ধরনের ঘটনাকে ঢাল করে যারা রাজ্যে ‘দেশবিরোধী’ কার্যকলাপ চালানোর চেষ্টা করবে, তাদের অত্যন্ত শক্ত হাতে দমন করা হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে অপরাধমূলক কাজ রুখতে রাজ্য সরকার যে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে, এদিন তা স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, চলতি বাজেট অধিবেশনেই রাজ্য সরকার এমন এক নজিরবিহীন ও কড়া আইন আনতে চলেছে, যা অপরাধীদের মনে ভয় ধরাবে। অপরাধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, “এমন আইন আনা হচ্ছে, যাতে এরপর থেকে কোনও অপরাধ করার আগে অন্তত চারবার ভাবতে হয়।”
