সোমবার রাজ্যে বিজেপির প্রথম বাজেট, DA নিয়ে বড় চমক? মমতার প্রকল্প নিয়ে মুখ খুললেন কুণাল – এবেলা

সোমবার রাজ্যে বিজেপির প্রথম বাজেট, DA নিয়ে বড় চমক? মমতার প্রকল্প নিয়ে মুখ খুললেন কুণাল – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের এই বাজেট নিয়ে সরকারি কর্মচারীদের পাশাপাশি নজর রয়েছে গোটা রাজ্যবাসীর। বিশেষ করে বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং পে কমিশন (Pay Commission) নিয়ে বড়সড় ঘোষণার অপেক্ষায় সকলে। জল্পনা রয়েছে, প্রথম বাজেটেই ১০ থেকে ১২ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে সরকার।

বকেয়া DA মেটানোর প্রবল চাপ নির্বাচনী ইশতেহারে বারবার বকেয়া ডিএ মেটানো ও নতুন বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। শীর্ষ আদালতের নির্দেশে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত ডিএ-র ক্ষেত্রে রাজ্য এখনও পর্যন্ত মাত্র ৬,৪০০ কোটি টাকা মিটিয়েছে। সরকারের ঘাড়ে এখনও প্রায় ৩৫,৩৭৭ কোটি টাকা মেটানোর চাপ রয়েছে।

  • বিশেষ তহবিল: এই বিশাল অঙ্কের বকেয়া ডিএ মেটাতে সরকার ইতিমধ্যেই ৪০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরি করেছে।
  • রাজস্ব বৃদ্ধির চ্যালেঞ্জ: প্রশাসনিক মহলের মতে, রাজ্যের হাতে একমাত্র পথ হলো রাজস্ব বৃদ্ধি। কিন্তু জিএসটি (GST) বাবদ আয় বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকায় পৌঁছে যাওয়ায় সেখান থেকে আর আদায় বৃদ্ধি সম্ভব নয়। তাই জনকল্যাণমূলক প্রকল্পের ফাঁকফোকর বন্ধ করে জ্বালানি, খনিজ ও বিদ্যুৎ খাত থেকে রাজস্ব বাড়ানোর দিকে নজর দিতে পারে রাজ্য।

কী বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ? নতুন সরকারের প্রথম বাজেট পেশ হওয়ার আগেই এ নিয়ে কড়া সমালোচনা করতে নারাজ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তবে তিনি পূর্বতন সরকারের প্রকল্পগুলি নিয়ে সরব হয়েছেন।

কুণাল বলেন, “এখনই কিছু বলা উচিত নয়। তবে আশা করব, মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী উন্নয়ন প্রকল্পগুলি চালু করেছিলেন, সেগুলি বিজেপি সরকার বন্ধ করবে না।” তাঁর স্পষ্ট দাবি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সুবিধার্থে যে প্রকল্পগুলি তৈরি হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসার জেরে শর্ত চাপিয়ে সেগুলোর যেন ঝাঁপ না ফেলা হয়। পাশাপাশি, ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বর্তমান সরকারের মন্ত্রীদের পরস্পরবিরোধী মন্তব্য নিয়েও তীব্র কটাক্ষ করেন এই তৃণমূল নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *