বিয়ের মরসুমের আগেই বিরাট সুখবর! সোনা কমল ৫ হাজার, রুপোর দামে ২০ হাজারের মেগা ধস – এবেলা

বিয়ের মরসুমের আগেই বিরাট সুখবর! সোনা কমল ৫ হাজার, রুপোর দামে ২০ হাজারের মেগা ধস – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সোনা ও রুপো ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের জন্য চলতি সপ্তাহে এল সবচেয়ে বড় সুখবর! বেশ কিছুদিন রেকর্ড উচ্চতায় থাকার পর অবশেষে বিশ্ববাজারের সমীকরণ বদলে যাওয়ায় ঘরোয়া বাজারে সোনা ও রুপোর দামে ঐতিহাসিক পতন দেখা গেল। মাত্র পাঁচটি ট্রেডিং সেশনেই প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ৫,২২৮ টাকা এবং প্রতি কিলোগ্রাম রুপোর দাম এক ধাক্কায় কমেছে ২০,০৯২ টাকা

কেন এই ঐতিহাসিক পতন?

বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা অনেকটাই কমেছে। এর ফলেই আন্তর্জাতিক বাজারে ‘নিরাপদ আশ্রয় সম্পদ’ (Safe Haven Asset) হিসেবে সোনা-রুপোর চাহিদা হুড়মুড়িয়ে কমে যায় এবং এই নজিরবিহীন দরপতন ঘটে।

আজকের বাজার দর (MCX বন্ধ থাকায় শুক্রের দরই কার্যকর):

আজ রবিবার ফিউচার্স মার্কেট (MCX) ও বুলিয়ন মার্কেট বন্ধ। তাই সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে নতুন করে কোনও পরিবর্তন হয়নি। দেশের প্রধান শহরগুলোতে আজকের সোনার দাম (প্রতি ১০ গ্রাম) নিচে দেওয়া হলো:

  • কলকাতা ও মুম্বই: ২৪ ক্যারেট ১,৪৬,০৮০ টাকা | ২২ ক্যারেট ১,৩৩,৯০০ টাকা | ১৮ ক্যারেট ১,০৯,৫৬০ টাকা।
  • দিল্লি: ২৪ ক্যারেট ১,০৯,২৩০ টাকা | ২২ ক্যারেট ১,৩৪,০৫০ টাকা | ১৮ ক্যারেট ১,০৯,৭১০ টাকা।
  • চেন্নাই: ২৪ ক্যারেট ১,৪৮,৩৭০ টাকা | ২২ ক্যারেট ১,৩৬,০০০ টাকা | ১৮ ক্যারেট ১,১৩,৩৭০ টাকা।

রুপোর দাম:

সোনার পাশাপাশি রুপোর দামেও আজ কোনো হেরফের হয়নি। বর্তমানে দেশে ১ গ্রাম রুপোর দাম ২৫৫ টাকা, অর্থাৎ ১ কিলোগ্রাম রুপোর দাম ২,৫৫,০০০ টাকা

সামনেই বিয়ের মরসুম। আর ঠিক তার আগেই সোনা ও রুপোর এই ব্যাপক দরপতন সাধারণ মধ্যবিত্ত ক্রেতা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *