রাস্তায় থুতু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০! ‘স্বচ্ছ বাংলা’ গড়তে কড়া জরিমানার বিধান অগ্নিমিত্রার – এবেলা
June 22, 2026
এবেলা ডেস্কঃ
কলকাতা: ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। রাজ্যের রাস্তাঘাট পরিষ্কার রাখতে এবং যত্রতত্র নোংরা ফেলা রুখতে এবার জরিমানার অঙ্ক নির্দিষ্ট করে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কোন অপরাধে কত টাকা জরিমানা?
দুর্গাপুজোর আগে আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘স্বচ্ছ অ্যাপ’-এর নিয়ম কড়াভাবে কার্যকর হবে। স্পট ফাইন আদায়ের জন্য আধিকারিকদের কাছে থাকবে বিশেষ মেশিন।
- রাস্তায় থুতু ফেললে: ১০০ টাকা জরিমানা
- যত্রতত্র প্রস্রাব করলে: ২০০ টাকা জরিমানা
- প্লাস্টিক ব্যবহার করলে: ২০০ টাকা জরিমানা
নাগরিকদের সচেতন করতে আগামী তিন মাস ধরে চলবে বিশেষ প্রচার। এরপরও আইন ভাঙলে সরাসরি ব্যবস্থা নেবে পুলিশ।
অভিযোগ জানাতে টোল-ফ্রি নম্বর:
জরিমানার পাশাপাশি নাগরিকদের সুবিধার্থে একটি বিশেষ টোল-ফ্রি নম্বরও চালু করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই ঘোষণা করেন।
- সময়সীমা: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই হেল্পলাইন খোলা থাকবে (ভবিষ্যতে জরুরি ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হতে পারে)।
- কী কী অভিযোগ জানানো যাবে: এলাকায় জল জমা, ডেঙ্গির প্রকোপ, বেহাল রাস্তাঘাট এবং বেআইনি নির্মাণের মতো যেকোনো নাগরিক সমস্যা এই নম্বরে ফোন করে সরাসরি প্রশাসনকে জানানো যাবে।
