রাজ্য বাজেটে বিরাট চমক! একধাক্কায় ৫০০ টাকা বাড়ল বয়স্ক-বিধবা ভাতা – এবেলা

রাজ্য বাজেটে বিরাট চমক! একধাক্কায় ৫০০ টাকা বাড়ল বয়স্ক-বিধবা ভাতা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য বড়সড় সুখবর! সমাজের পিছিয়ে পড়া ও অসুরক্ষিত শ্রেণির সামাজিক সুরক্ষার্থে একধাক্কায় বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়াল রাজ্য সরকার। এর ফলে এই লক্ষাধিক উপভোক্তারা এখন থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এতদিন এই ভাতার পরিমাণ ছিল ১,০০০ টাকা।

এবারের বাজেটে নারী ক্ষমতায়ন ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ নামে একটি নতুন ও আকর্ষণীয় মেগা প্রকল্পের ঘোষণা করেছেন।

কী থাকছে এই ‘অন্নপূর্ণা যোজনা’য়?

  • এই প্রকল্পের আওতায় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
  • সরাসরি উপভোক্তাদের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে।
  • এই বিরাট প্রকল্পের সফল রূপায়ণের জন্য বাজেটে ৩৬ হাজার কোটি টাকার বিশাল অঙ্ক বরাদ্দ করেছে রাজ্য সরকার।

সব মিলিয়ে রাজ্য সরকারের এবারের বাজেট রাজ্যের প্রবীণ নাগরিক ও মহিলাদের জন্য এক বিরাট স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *