জুলাইয়ে খুশির জোয়ার! ডিএ বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ দিনের ছুটি ঘোষণা – এবেলা

জুলাইয়ে খুশির জোয়ার! ডিএ বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ দিনের ছুটি ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: জুলাই মাস কার্যত উপহারের মাস হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। একদিকে ডিএ (DA) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা, অন্যদিকে নতুন করে দুই দিনের সরকারি ছুটির বিজ্ঞপ্তিতে খুশির হাওয়া ছড়িয়েছে রাজ্য সরকারি কর্মীদের অন্দরে।

কী কী ছুটি থাকছে?

রাজ্য অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই মাসে দুটি বিশেষ দিনে সরকারি ছুটি থাকবে:

  • ১লা জুলাই: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তি চিকিৎসক ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং ‘চিকিৎসক দিবস’ উপলক্ষে ১লা জুলাই দুপুর ২টোর পর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে।
  • ৬ জুলাই: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬ জুলাই রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে অর্থ দপ্তর। এই দিনটি রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে ও ঘটা করে পালন করার পরিকল্পনা নিয়েছে।

বাড়ছে ডিএ:

শুধু ছুটিই নয়, সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে রাজ্য বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। আগে কর্মীরা ১৮ শতাংশ ডিএ পেতেন, তবে এবার তা ২০ শতাংশ বাড়িয়ে মোট ৩৮ শতাংশ করা হয়েছে। এই ঘোষণার ফলে দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ সমস্যা মিটতে চলায় এবং অতিরিক্ত ছুটির ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেশ স্বস্তি দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *