রাজ্যেও আসছে অভিন্ন দেওয়ানি বিধি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর – এবেলা

রাজ্যেও আসছে অভিন্ন দেওয়ানি বিধি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: এবার পশ্চিমবঙ্গেও কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code বা UCC)। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, গুজরাত, উত্তরাখণ্ড এবং আসামের মডেল অনুসরণ করেই এ রাজ্যে এই বিধি কার্যকর করা হবে।

কী বললেন মুখ্যমন্ত্রী?

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বিষয়টি বাস্তবায়নের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। তিনি বলেন, “ইউনিফর্ম সিভিল কোড রাজ্যে হবে। এর জন্য একজন বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। অন্য রাজ্যগুলোতে যে প্রক্রিয়ায় কাজ হয়েছে, সেই পদ্ধতি মেনেই আমরা এগোব।”

আগামী সোমবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেছেন। উল্লেখ্য, দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে বিতর্ক ও চর্চা চলছে। সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *