রামমন্দিরে কোটি কোটি টাকার অনুদান হাতানোয় গ্রেফতার ৮! যোগ বিশ্ব হিন্দু পরিষদের? – এবেলা
এবেলা ডেস্কঃ
অযোধ্যা: রামমন্দিরের পবিত্রতা ও অনুদানের টাকা নিয়ে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ উঠল। মন্দিরের অনুদান চুরি ও অর্থ তছরুপের অভিযোগে মন্দির চত্বরের চাবিরক্ষক টিন্নু যাদব-সহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৩,৫০০ কোটির গরমিল!
তদন্তকারী দল (SIT)-এর রিপোর্টে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রামমন্দিরের দানবাক্স থেকে প্রায় ৩,৫০০ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং প্রচুর মূল্যবান গহনা গায়েব করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির পেছনে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) একাংশের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠছে।
কড়া পদক্ষেপের পথে যোগী সরকার
মন্দিরের মতো পবিত্র স্থানে এমন নজিরবিহীন দুর্নীতির খবর পৌঁছাতেই কড়া অবস্থানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সনাতন মূল্যবোধ ও মন্দিরের পবিত্রতা নিয়ে কোনো ধরনের ছেলেখেলা বরদাস্ত করা হবে না।” অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
অযোধ্যার এই ঘটনায় মন্দির কমিটির অন্দরের নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
