কেরলে ধৃত ৩ বাংলাদেশি! তল্লাশিতে মিলল অবৈধ বসবাসের প্রমাণ – এবেলা

কেরলে ধৃত ৩ বাংলাদেশি! তল্লাশিতে মিলল অবৈধ বসবাসের প্রমাণ – এবেলা

এবেলা ডেস্কঃ

কোঝিকোড়: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে বসবাসের অভিযোগে কেরলের কোঝিকোড় থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কোঝিকোড়ের মাভুর থানার পুলিশের একটি দল কালপল্লি এলাকার অভিবাসী শ্রমিকদের ক্যাম্পে অতর্কিতে অভিযান চালায়। সেখানেই অবৈধভাবে বসবাসরত ওই তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।

ধৃতদের পরিচয়:

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহম্মদ উলা হোসেন, মহম্মদ হাসান আলি এবং মহম্মদ মেহেদি হাসান।

মাভুর থানার এসএইচও (SHO) মহম্মদ রফিকের নেতৃত্বে এই অভিযানটি চালানো হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে, ধৃতদের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ কাগজপত্র নেই। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তারা কীভাবে সীমান্ত পেরিয়ে কেরল পর্যন্ত পৌঁছাল এবং সেখানে কতদিন ধরে কাজ করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *