বায়োপিকে রাজকুমারের লুক নিয়ে বিতর্ক! সুশান্তের উদাহরণ টেনে কড়া জবাব সৌরভের – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
সৌরভের বায়োপিক ‘দাদা’-র শুটিংয়ে রাজকুমার রাওয়ের লুক ফাঁস হতেই শুরু হয়েছে জোর সমালোচনা। নেটিজেনদের একাংশের দাবি, অভিনেতার সঙ্গে সৌরভের চেহারার বিন্দুমাত্র মিল নেই। এই বিতর্কে এবার কড়া জবাব দিলেন খোদ ‘মহারাজ’।
তিনি স্পষ্ট জানান, হুবহু একই রকম দেখতে কাউকে পাওয়া সম্ভব নয়, দর্শকরা মূলত অভিনয়ই দেখবেন। উদাহরণ টেনে সৌরভ বলেন, সুশান্ত সিং রাজপুতকে ধোনির মতো বা রণবীর কাপুরকে সঞ্জয় দত্তর মতো দেখতে না হলেও তাঁরা পর্দায় দুর্দান্ত কাজ করেছেন। তাই রাজকুমারের অভিনয়ের ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক।
