স্কুলের জমি দখল করে টেনিস কোর্ট! ধৃত দেবরাজের বিরুদ্ধে এবার আরও এক বিস্ফোরক অভিযোগ – এবেলা

স্কুলের জমি দখল করে টেনিস কোর্ট! ধৃত দেবরাজের বিরুদ্ধে এবার আরও এক বিস্ফোরক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

তোলাবাজিতে ধৃত বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবার স্কুলের জমি দখলের অভিযোগ উঠল। স্থানীয়দের দাবি, ১৮ নম্বর ওয়ার্ডে স্কুলের জায়গায় তিনি বেআইনিভাবে টেনিস কোর্ট গড়ে তুলেছেন। হাইকোর্ট আগাম জামিন খারিজ করায় সম্প্রতি তাঁকে পুরুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

তাঁর বিরুদ্ধে ওঠা জমি দখল ও সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগের তদন্তে আট সদস্যের একটি ‘সিট’ গঠিত হয়েছে। ইতিমধ্যেই দেবরাজের বিরুদ্ধে মোট ১০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৮টিতে নতুন মামলা রুজু করে দুর্নীতির নেপথ্যে থাকা বৃহত্তর চক্রের খোঁজে তদন্ত করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *