মমতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ভয়! গৃহবন্দির অভিযোগে কী বললেন দিলীপ? – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
রবিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ মোতায়েন ঘিরে শোরগোল ছড়ায়। নিজেকে গৃহবন্দি দাবি করেন মমতা। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। অতীতের কথা স্মরণ করিয়ে তিনি জানান, মমতার কোনো গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়নি।
বরং কেউ যাতে তাঁকে ডিম ছুড়তে না পারে, সেজন্যই এই নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে! উল্লেখ্য, বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য উত্তাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন এবং ইতিমধ্যেই সিট গঠন করে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
