রেড রোডে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, দেশ গড়ার কারিগরকে নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার রেড রোডে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিশেষ স্মরণসভায় উপস্থিত থেকে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল আর এন রবি, রাজ্য সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় এবং মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
অন্যদিকে, দেশের অখণ্ডতা রক্ষায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান ও মহান আত্মত্যাগকে বিশেষভাবে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ গড়ার এই অন্যতম কারিগরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী।
